মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবা গ্রেফতার

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০৮:৩৪ পিএম

শেয়ার করুন:

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবা গ্রেফতার

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি শোভনের বাবা নুরুন্নবী চৌধুরী খোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ভুরুঙ্গামারী উপজেলায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, জুলাই আগস্ট ছাত্র জনতার ওপর হামলা ঘটনায় এজাহার নামীয় আসামি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামীকাল শুক্রবার(১৪ মার্চ) আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর