শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুর হাসপাতাল থেকে ৭ দালাল আটক

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুর হাসপাতাল থেকে ৭ দালাল আটক

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে যৌথবাহিনী অভিযান-পরিচালনা করে দালাল চক্রের নারী-পুরুষসহ ৭ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে যৌথ বাহিনী সদস্যরা। পরে আটকদের সদর থানায় সোপর্দ করা হয়।


বিজ্ঞাপন


লক্ষ্মীপুর সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হারুনুর রশিদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন— লক্ষ্মীপুর পৌরসহরের সংমেসরাবাদ এলাকার মৃত  তাজুল হক খন্দকারের ছেলে মোহাম্মদ ফেরদাউস, লামছড়ি এলাকার সিরাজ মিয়ার ছেলে দুলাল, রায়পুরে চরপাতা গ্রামের মনিরুল ইসলামের ছেলে মাহাবুবুল আলম লিটন, রায়পুর লক্ষী গ্রামের ফারুকের স্ত্রী রোজিনা আক্তার, সদর উপজেলা লাহাকান্দি গ্রামের খোকনের স্ত্রী নাজমা আক্তার, বাঞ্চানগর গ্রামের আবুল হোসেনের ছেলে কবির ও  খিলবাইসা গ্রামের নান্টু মিয়ার ছেলে  সোহেল।


বিজ্ঞাপন


লক্ষ্মীপুর সদর থানার এএসআই হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে দালাল চক্রের সদস্যরা সদর হাসপাতালে আগত রোগী ও স্বজনদের সঙ্গে বিভিন্ন প্রলোভনে প্রতারণা করে আসছে— এমন অভিযোগে আজ দুপুরে হাসপাতাল এলাকায় সেনাবাহিনীর ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। রোগীদের সঙ্গে প্রতারণা করার সময় দুই নারী ও পাঁচ পুরুষসহ সাত দালালকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। পরে দালাল চক্রের সদস্যদের লক্ষ্মীপুর সদর থানায় সোপর্দ করা হয়। দালাল চক্র সদস্যদের আটকে যৌথবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর