মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ঢাকা

নাটোরে কিশোর গ্যাং সদস্যসহ ৮ জন গ্রেফতার

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০ জুন ২০২২, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

নাটোরে কিশোর গ্যাং সদস্যসহ ৮ জন গ্রেফতার

নাটোরে পৃথক অভিযান চালিয়ে ৫ কিশোর গ্যাং সদস্যসহ ৮ জনকে গ্রেফতার করেছে নাটোর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (৯ জুন) দিবাগত রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


শুক্রবার (১০ জুন) সকালে নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন, বাবুল হোসেন (২৮), গোলাম রব্বানী সাব্বির (২৪), সোহেল রানা (১৮), ইমন হোসেন (২০), মোতালেব হোসেন (২১), মো. শাকিল হোসেন (১৭), রকিবুল হাসান (২৪) এবং মেহেদী হাসান (২১)।

তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার দত্তপাড়া ফতেঙ্গাপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ বাবুল হোসেন (২৮) ও গোলাম রব্বানী সাব্বির (২৪) নামে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। অপরদিকে পাবনার চাটমোহর উপজেলার জাগতলা কাজীপাড়া এলাকা থেকে বাগাতিপাড়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার পলাতক আসামী মেহেদী হাসানকে (২১) গ্রেফতার করা হয়। গুরুদাসপুর উপজেলার কাছিকাটা রোড আক্কাসের মোড় এলাকায় হাছিনুর রহমান (৩০) এবং আক্কাস আলী নামে মুদি দোকানীসহ দুই জনকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম ও আহত করায় সোহেল রানা (১৮), ইমন হোসেন (২০), মোতালেব হোসেন (২১), মো. শাকিল হোসেন (১৭) এবং রকিবুল হাসান (২৪) নামে ৫ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। এসময় দুইটি মোটরসাইকেল এবং ক্ষুর ও চাকুসহ ইয়াবা জব্দ করা হয়।

প্রতিনিধি/এএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর