বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে পরিমাপে কারচুপি, পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ০৭:২৮ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে তেল কারচুপির অভিযোগে পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড়ে জ্বালানি তেলের পরিমাপে কারচুপির অভিযোগে এক পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১২ মার্চ) দুপুরে জেলা শহরের পূর্ব জালাসী এলাকায় মের্সাস পঞ্চগড় ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফররের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এএসএম মাসুম-উদ-দৌলা।


বিজ্ঞাপন


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, দীর্ঘদিন ধরে মেসার্স পঞ্চগড় ফিলিং স্টেশনে যানবাহন মালিকদের কম পরিমাণে তেল দেওয়ার অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে ফিলিং স্টেশনের তেল পরিমাপক যন্ত্র পরীক্ষা করে কারচুপির প্রমাণ পাওয়া যায়। পরে পরিমাপে প্রতারণার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা পাম্পের ম্যানেজার জুবায়ের হাসান ঘটনাস্থলেই পরিশোধ করেন।

অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সোলেমান আলী ও পঞ্চগড় আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এএসএম মাসুম-উদ-দৌলা জানান, গ্রাহক স্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান নিয়মিত চলবে।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর