শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ঢাকা

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আজাহার আলী (৬২) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

শনিবার (৮ মার্চ) সকালে বীরগঞ্জ-খানসামা আঞ্চলিক মহাসড়কের প্রেমবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


 নিহত আজাহার আলী উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের মৃত ভুলু দেওয়ানের ছেলে।

মোটরসাইকেলের অপর দুই আরোহী বলদিয়াপাড়ার আফসার আলীর ছেলে রেজাউল (৪০) ও প্রসাদপাড়ার মৃত শুকুর আলীর ছেলে মফেল সরকার (৬৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন

স্ত্রীকে এগিয়ে নিতে এসে লাশ হলেন স্বামী

জানা যায়, তিনজনই মোটরসাইকেলে করে গরু কিনতে কাহারোল উপজেলায় যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আজাহারের মৃত্যু হয়।


বিজ্ঞাপন


বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেলেও জব্দ করা হয়েছে ট্রাকটি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর