শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কুমিল্লায় গোমতী নদীর মাটি কেটে নেওয়ার সময় ৭ ট্রাক আটক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৫, ০৫:৫৮ পিএম

শেয়ার করুন:

কুমিল্লায় গোমতী নদীর মাটি কেটে নেওয়ার সময় ৭ ট্রাক আটক

কুমিল্লার গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় সাতটি ট্রাক আটক করা হয়েছে।

গোমতী নদী পালপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় মঙ্গলবার (০৪ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে প্রায় তিন ঘণ্টার অভিযান পরিচালনা করে এসব আটক করা হয়। অভিযান পরিচালনা করেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

যৌথবাহিনীর অভিযানে চারটি মাঝারি ডাম্প ট্রাক, দুইটি বড় ডাম্প ট্রাক ও একটি ট্রাক্টর আটক করা হয়।

অভিযানের বিষয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দিনে বা রাতে কোনো প্রকার মাটি বা বালু কেটে বিক্রি করা যাবে না। উপজেলা প্রশাসন এ বিষয়ে সব সময় কড়া নজরদারি রেখেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর