বুধবার, ২০ মে, ২০২৬, ঢাকা

ছাত্রদলের বিক্ষোভের মুখে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০২ মার্চ ২০২৫, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

ছাত্রদলের বিক্ষোভের মুখে আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার
সালাউদ্দিন কুমারের নেতৃত্ব পিরোজপুর ছাত্রদলের নেতা-কর্মীরা আসামিদের গ্রেফতারের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে

পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভের মুখে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার বাদী ও সাক্ষীসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২ মার্চ) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন - পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি আইনজীবী (জিপি) শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খান মো. আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সাবেক ছাত্রলীগের সভাপতি ইরতিজা হাসান রাজু, পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান।

পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, আজকে আদালত প্রাঙ্গণ থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের একজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং বাকি চারজনকে অন্য একটি নাশকতার মামলায় সংশ্লিষ্ট থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় গ্রেফতার করা হয়েছে।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার বাদী ও সাক্ষী এবং বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ মামলার আসামিদের আদালতে হাজিরা দিতে আসার খবর পেয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমারের নেতৃত্ব জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা আসামিদের গ্রেফতারের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে। 

এ সময় বিক্ষোভের মুখে পরে পুলিশ আসামিদের গ্রেফতার করে বলে দাবি করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর