মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চাঁদপুরে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

চাঁদপুরে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

চাঁদপুরের কচুয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল মান্নান (৬০) নামে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কাদলা ইউনিয়নের শাহাপুর গ্রামের এই ঘটনা ঘটে।

শনিবার (১ মার্চ) দুপুরে গ্রেফতার আসামিকে চাঁদপুর আদালতে পাঠায় কচুয়া থানা পুলিশ।

স্থানীয়রা জানান, চাঁদপুর সদর উপজেলার মান্দারি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে শাহাপুর গ্রামের পাঞ্জেগানা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছেন।

আরও পড়ুন

তদন্তে গিয়ে কনস্টেবলের স্ত্রীর সঙ্গে এসআইয়ের পরকীয়া

শুক্রবার বেলা ১১টার দিকে ওই গ্রামের ১১ বছর বয়সী কিশোরী দিয়ে আব্দুল মান্নান মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ করাচ্ছিল। এক পর্যায়ে ইমাম কিশোরীকে ঝাপটে ধরে মসজিদের ভেতরে ধর্ষণের চেষ্টা করে।

এ ঘটনায় শনিবার (১ মার্চ) কিশোরীর মা বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক বলেন, অভিযুক্ত আব্দুল মান্নানকে গ্রেফতার করে আদালতে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর