লক্ষ্মীপুরের রায়পুরে আসন্ন মাহে রামাদানের উপহার হিসেবে এলাকার ৩৫১টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) প্রখ্যাত পরিবার আজগর আলী চৌধুরী পরিবারের পারিবারিক ফোরাম আজগর আলী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এ খাদ্য সামগ্রী দেওয়া হয়।
বিজ্ঞাপন
প্রতি পরিবারের জন্য বরাদ্দকৃত প্যাকেজে ছিল চাল, ডাল, তেল, গুঁড়ো দুধ, চিনি, মুড়ি, ছোলাসহ নিত্য প্রয়োজনীয় ১১টি পণ্য।
উপহার সামগ্রী বিতরণকালে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন— ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নুর নবী (বাচ্চু) চৌধুরী, সহ-সভাপতি ওয়ালি মাহমুদ মাহাবুবুজ্জামান (বকুল) চৌধুরী, সহ-সভাপতি আলী হোসেন চৌধুরী (মাসুম), সাধারণ সম্পাদক তাহসিন মাহমুদ চৌধুরী (রনি), ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাহেনুর করিম চৌধুরী(মান্নু), ধর্ম বিষয়ক সম্পাদক এম,জি, মাহবুব চৌধুরী (মঞ্জু), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কিবরিয়া হায়দার চৌধুরী, সহ-সম্পাদিকা তানিয়া কবির চৌধুরী (যুথি) প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন— জাকির হোসেন চৌধুরী (লিটন), ফিরোজ আলম চৌধুরী, মাহবুবুল আলম চৌধুরী, আফলু চৌধুরী, বেলাল চৌধুরী, শেখ আহাম্মদ চৌধুরী (ফয়সাল) প্রমুখ।
এআইএম/এএস




