শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

মিরপুরে ইউএনওর অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

মিরপুরে ইউএনওর অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল

কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছার  ক্ষমতা হস্তান্তরের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে ইউএনওর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কাজে উদাসীনতা ও আওয়ামী লীগের পুনর্বাসন করার মতো বিভিন্ন অভিযোগ তোলা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ‘মিরপুরের সর্বস্তরের জনতা’র ব্যানারে শহরের ঈগল চত্বর থেকে ঝাড়ু মিছিল বের হয়ে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এর আগে ঝাড়ু মিছিলে অংশ নেন এলাকার অনেক নারী-পুরুষ।


বিজ্ঞাপন


সমাবেশে বক্তারা বলেন, ইউএনও বিবি করিমুন্নেছা মিরপুরে যোগদানের পর থেকে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। সম্প্রতি আওয়ামী লীগের পদধারীদের নিয়ে উপজেলা পরিষদ চত্বরে মিটিং করেছেন। তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন। তাকে মিরপুর থেকে বদলি করা হয়েছে। তবুও এখন পর্যন্ত ক্ষমতা হস্তান্তর করেনি।

বক্তারা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে আজকের (বৃহস্পতিবার) মধ্যে ইউএনওকে মিরপুর থেকে অপসারণ না করলে আগামী রোববার তালাবদ্ধ করে রাখার ঘোষণাও দেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর