মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১১ এএম

শেয়ার করুন:

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল এ কমিটির অনুমোদন দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়টি জানানো হয়।

আগামী ৬ মাসের জন্য অনুমোদিত হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন আরিফ তালুকদার, যুগ্ম আহ্বায়ক (প্রথম) এনামুল হক সাকিব, সদস্যসচিব মাহদি হাসান, আশরাফুল ইসলাম সুজন মুখ্য সংগঠক ও রাশেদা ইসলামকে মুখপাত্র করা হয়েছে।

এদিকে কমিটি গঠনের খবর পেয়ে রাতেই এই কমিটি প্রত্যাখ্যান করে যুগ্ম আহ্বায়ক (প্রথম) এনামুল হক সাকিবের নেতৃত্বে একটি ঝাড়ু মিছিল বের করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

এসময় তারা ‘টাকার বিনিময়ে পকেট কমিটি মানি না, মানবো না’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘দালালি না আজাদি, আজাদি আজাদি’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ ব্যাপারে এনামুল হক সাকিব বলেন, ‘টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে। যোগ্যদের মূল্যায়ন করা হয়নি। তাই কমিটি বাতিল দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ঝাড়ু মিছিল করেছে।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর