শনিবার, ৬ জুন, ২০২৬, ঢাকা

নাটোরে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ-যুবলীগের ২ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

নাটোরে অপারেশন ডেভিল হান্টে ছাত্রলীগ-যুবলীগের ২ নেতা গ্রেফতার

নাটোরের সিংড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। 


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- সিংড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ সাজু ও তাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাদল হোসেন।

সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণা চলাকালে ও ২০২৩ সালে দলীয় কর্মসূচি পদযাত্রায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত পৃথক দুটি মামলায় তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর