সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় বাসচাপায় প্রাণ গেল নারীর

জেলা প্রতিনিধি, গাইবান্ধা 
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

জামালপুরে অবৈধ ভারতীয় নাগরিক আটক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় জোসনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালের দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মাঠেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত জোসনা বেগম পার আমলাগাছী গ্রামের মেহের আলীর স্ত্রী। 

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাস্তা পারাপারের সময় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ওই নারীর মৃত্যু হয়। এলাকাবাসী ও র‍্যাবের সহায়তায় বাসটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর