বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ঢাকা

টাঙ্গাইলে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২০ পিএম

শেয়ার করুন:

টাঙ্গাইলে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মিছিলটি ইবরাহীম খাঁ সরকারি কলেজ থেকে বের হয়ে পৌর শহরের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। পরে সেখানে বিক্ষোভকারীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

সারাদেশে ধর্ষণসহ আইনশৃঙ্খলার অবনতি, প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

এসময় বক্তব্য দেন- শিক্ষার্থী সুবর্ণা, ফাহাদ ইসলাম, আব্দুল হামিদ, মাইদুল মণ্ডল, গৌতম কুমার দাশ প্রমুখসহ আরও অনেকেই। এতে বক্তারা দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তি ও ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার কাছে জোর দাবি জানান তারা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর