সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

বর্তমান পরিস্থিতিতে আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছে: ডিজি

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৩ এএম

শেয়ার করুন:

বর্তমান পরিস্থিতিতে আনসার সদস্যরা দৃঢ় ভূমিকা পালন করছে: ডিজি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে আমাদের অঙ্গীভূত আনসার সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানে দৃঢ় ভূমিকা পালন করছে। তারা হামলার সম্মুখীন হলেও সর্বদা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। বাহিনীর ডিজিটালাইজেশন প্রকল্প বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে এবং ৬০ লাখের ডাটাবেজ তৈরি সম্পন্ন হয়েছে। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, গত আগস্ট থেকে ১ লাখের কাছাকাছি মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং এই বাহিনীর সদস্যদের নিরাপত্তা কাজে সম্পৃক্ত করলে নিরাপত্তার হুমকি ঠেকানো সম্ভব। এ বছর নির্বাচনের জন্য আরও ৮৫ হাজার সদস্য প্রশিক্ষণ নেবেন।

মহাপরিচালক বলেন, দেশের মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা পূর্ণ করতে আমরা ৬০ লাখের জনবলের ১২০ লাখ হাতকে আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে নিতে চাই।

জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৭ ফিল্ড আর্টিলারি অধিনায়ক লে. কর্নেল আরমিল রাজী, র‍্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জ জেলা কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা এবং অন্যান্য আনসার সদস্যরা।

অনুষ্ঠান শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বন্দর উপজেলা কোম্পানি কমান্ডার মো. শামসুল হক দেওয়ান, কুতুবপুর ইউনিয়ন দলনেত্রী লিপি আক্তার, রূপগঞ্জের তারাবো পৌরসভার ওয়ার্ড দলনেতা মো. আবু বক্কর সিদ্দিককে পুরস্কৃত করেন মহাপরিচালক।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর