মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ঢাকা

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৬ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি, চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেফতার ৩

বগুড়ায় র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় দু’জন চাকরিচ্যুত সেনাসদস্যসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা।

এসময় তাদের  কাছ থেকে ভুয়া আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।


বিজ্ঞাপন


শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বগুড়া শহরের কলোনি এলাকায় জেলা শিক্ষা অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— বগুড়ার গাবতলীর আরমান আলী (৩৮), একই এলাকার মোয়াজ্জেম হোসেন (৪৫) এবং ঝালকাঠির নলছিটি এলাকার মামুন হোসেন তালুকদার (৩৭)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

আরও পড়ুন

জনতার হাতে ভুয়া পুলিশ আটক

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি গাবতলীর রঞ্জু মিয়া নামে এক ব্যক্তির কাছে ফোন করে প্রতারকচক্র নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিয়ে এক লাখ টাকা দাবি করে। তারা ভয় দেখায় যে, র‌্যাব অফিসে তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং তা থেকে বাঁচতে হলে এক লাখ টাকা দিতে হবে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ভুক্তভোগী র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে র‌্যাব ছায়াতদন্ত শুরু করে এবং কৌশলে তাদেরকে  বগুড়া জেলা শিক্ষা অফিসের সামনে বলা হয়। সেখানে আসলে তিনজনকে  গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ভুয়া অস্থায়ী পরিচয়পত্র, ডিজিএফআই এর ভুয়া আইডি কার্ড, চারটি মোবাইল ফোন, নগদ ৩ হাজার ২০০ টাকা এবং কালো রঙের একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার  এম আবুল হাশেম সবুজ বলেন, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে প্রথম দু’জন চাকরিচ্যুত সেনাসদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাঁদাবাজি ও প্রতারণার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর