রোববার, ৯ আগস্ট, ২০২৬, ঢাকা

নরসিংদীতে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে আহত ৬৩

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

নরসিংদীতে ট্রাক-বাসের ত্রিমুখী সড়ক, আহত ৬৩

নরসিংদীতে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬৩ জন আহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে এই ঘটে।

আহতদের মধ্যে দু’জনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

thumbnail_FB_IMG_1740195528315

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল এলাকায় আজ সকালে সিলেটমুখী মাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকামুখী প্রাণ আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় পাশে চলমান অপর একটি প্রাইভেটকারের সংঘর্ষ ঘটে। এতে বাস ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ১০০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায়।

আরও পড়ুন

এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, চালকসহ নিহত ২

thumbnail_FB_IMG_1740195530814

ইটাখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, সকালে নরসিংদী সদরের বাসাইল এলাকায় প্রাণ কোম্পানির একটি বাস ও মাল বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এসময় পেছনে থাকা একটি প্রাইভেট কার এসে দুর্ঘটনা কবলিত বাসে ধাক্কা মারে। এসময় অর্ধশতাধিক যাত্রী আহত হয়। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে ঢাকা পঙ্গুতে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে আছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর