সোমবার, ১ জুন, ২০২৬, ঢাকা

অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, রংপুর 
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

রংপুরে অটোরিকশার ধাক্কায় দারুল জান্নাত দিনা (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুর্ঘটনার শিকার হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জান্নাত নগরীর মাহিগঞ্জ আমতলা বিদ্যাপীঠ ও কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী। ওই শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তার স্কুলের সহপাঠী, শিক্ষকসহ এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। পরবর্তীতে মাহিগঞ্জ-পাওটানা সড়কে গতিরোধক ও ট্র্যাফিক সাইন স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।


বিজ্ঞাপন


আরও পড়ুন

বগুড়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলা এলাকার দোলন মিয়ার মেয়ে দারুল জান্নাত মঙ্গলবার দুপুরে টিফিন শেষে বাসা থেকে স্কুলে ফেরার পথে মাহিগঞ্জ-পাওটানা সড়কে অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। দুর্ঘটনার পরপরই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা ছুটে এসে জান্নাতকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। শিক্ষার্থী মৃত্যুর সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে তার স্কুলের সহপাঠী, শিক্ষকসহ এলাকাবাসী উত্তেজিত হয়ে পড়ে। পরে উত্তেজিত শিক্ষার্থী ও এলাকাবাসী সড়কে গতিরোধক, ট্র্যাফিক সাইন স্থাপনসহ ঘাতক অটোচালকের শাস্তির দাবিতে আমতলা মোড়ে রংপুর-পীরগাছা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় আন্দোলনের কারণে রাস্তার দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

thumbnail_55666

আমতলা বিদ্যাপীঠ ও কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, জান্নাত আমার প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অবিলম্বে ঘাতক অটোচালকের শাস্তিসহ নিরাপদ সড়কের দাবি জানাচ্ছি।


বিজ্ঞাপন


মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীসহ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর