বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বগুড়ায় পিস্তল-গুলিসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৫ এএম

শেয়ার করুন:

বগুড়ায় পিস্তল-গুলিসহ গ্রেফতার ৩

বগুড়ায় দেশীয় পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শিবগঞ্জের মোকামতলায় সোনাতলাগামী রাস্তায় বাবুর মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন— গাইবান্ধার সিদাই এলাকার আলমগীর হোসেন (৩৪), ইউসুবপুর এলাকার আহসান হাবিব (৪২) এবং সিদাই এলাকার আনোয়ার হোসেন (৩৫)। গ্রেফতারদের বিরুদ্ধে ডাকাতি ও খুনসহ একাধিক মামলা রয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলে থাকা তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর