শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরের মাওনা বাজারে নাইট বিল, টিফিন বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে প্রায় চার ঘণ্টা মাওনা-কালিয়াকৈর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার লিমিটেডের শ্রমিকরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের তৈরি হয়। পরে দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে দুপুর ১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।


বিজ্ঞাপন


আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানাতে প্রায় তিন হাজারের বেশি শ্রমিক কর্মরত আছেন। শ্রম আইন অনুযায়ী ওভার টাইম সময়ের রাত্রীকালীন ডিউটি করার সময় নাইট বিল ও টিফিন দেওয়া কথা থাকলেও তা কখনোই দেওয়া হয়নি। এছাড়াও ঈদ বোনাস বেসিক বেতনের পুরোটা দেওয়া থাকলেও ৪০ ভাগ বেতন দেওয়া হয়। এছাড়া বাৎসরিক ছুটির বোনাস দেওয়ার কথা থাকলেও তা বিভিন্ন ভাবে কেটে রেখে দেয়। এসব নিয়ে প্রতিবাদ করলে শ্রমিকদের মারধর করা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসলে কর্তৃপক্ষ তা নিয়ে টালবাহানা করে প্রতিনিয়তই শ্রমিকদের ঠকানো হচ্ছে।

গত বছরও এসব দাবি নিয়ে আন্দোলন করলে মালিক পক্ষ দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তা মেনে নেয়নি।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, আন্দোলনরত শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর