মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে বাসচাপায় প্রাণ গেল বিদ্যালয়ের ল্যাব সহকারীর

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে বাসচাপায় প্রাণ গেল বিদ্যালয়ের ল্যাব সহকারীর

ঝালকাঠিতে বাসচাপায় উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি ল্যাব সহকারী শুকদেব মণ্ডল (২৫) নিহত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শুকদেব মণ্ডল ঝালকাঠি সদর উপজেলার দেউলকাঠি গ্রামের মৃত. দেবেন্দ্র মণ্ডলের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বিদ্যালয়ের কর্তব্য শেষ করে ঝালকাঠি শহর থেকে রাজাপুরের বাগড়ি এলাকায় একটি অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে যায় শুকদেব। খাওয়া শেষ করে অটোরিকশাযোগে নিজ বাড়ি দেউলকাঠিতে ফিরছিলেন। হঠাৎ অটোরিকশা থেকে ছিটকে পড়লে একটি বিআরটিসি বাসচাপায় গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

টাঙ্গাইলে বাসচাপায় অটো চালকসহ নিহত ২

নিহত শুকদেব মণ্ডলের আত্মীয় অমিত মণ্ডল বলেন, দুই বছর আগে বাবাকে হারায় শুকদেব, আগামীকাল তার বাবার মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার বাড়িতে ৪০০ লোকের খাবারের আয়োজন ছিল। বাজারও করা হয়েছে, কিন্তু বাসচাপায় শুকদেবের মৃত্যুতে সব শেষ হয়ে গেল।

ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অটোরিকশা থেকে পড়ে বাসচাপায় শুকদের মণ্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর