রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জামালপুরে ৪ ইটভাটার মালিককে ২৪ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

জামালপুরে  ৪ ইটভাটার মালিককে ২৪ লাখ টাকা জরিমানা

জামালপুর সদরে লাইসেন্স না থাকায় ৪টি ইটভাটার মালিককে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা পরিবেশ অধিদফতরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমি এ অভিযান পরিচালনা করে।

এসময় সদর উপজেলার ডাকপাড়া মেসার্স স্টার ব্রিজ, বিলপাড়া মেসার্স রুপালি ব্রিজ, জঙ্গলপাড়া বোডঘর মেসার্স কিং ব্রিক্স, জঙ্গলপাড়া বোডঘর মেসার্স স্টার ওয়ান ব্রিক্স এসব ইটভাটাকে জরিমানা করা হয়।

এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে পানি দিয়ে আগুন নিভিয়ে, ভেকু দিয়ে ভাটাগুলো ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদফতরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমি জানান, অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে ৪টি ভাটা মালিককে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর