গাইবান্ধা সাঘাটায় পারিবারিক দ্বন্দ্বের জেরে লেবু মিয়া নামের এক ভাইয়ের লাঠির আঘাতে মোছা. নাদিরা বেগম (৫৩) মৃত্যু হয়েছে। এ ঘটনায় লেবু মিয়ার স্ত্রী ও ছেলের বউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ জুন) উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাদিরা বেগম ওই গ্রামের নাদের হোসেনের স্ত্রী বলে জানা গেছে।
স্বজনরা জানায়, লেবু মিয়া ও তার বোন নাদিরা বেগমের পাশাপাশি বসতঘর রয়েছে। এই ঘরের পানি নিষ্কাশন নিয়ে উভয়ের মধ্যে মারামারির সৃষ্টি হয়। এসময় লেবু মিয়ার লাঠির আঘাতে নাদিরা বেগম আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় স্বজনরা। এখানে চিকিৎসাধীন অবস্থায় নাদিরা বেগম মারা যায়।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, খবর পেয়ে নাদিরা বেগমের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়।
প্রতিনিধি/এইচই




