বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

জামালপুর আইনজীবী সমিতির সভাপতি আমান গ্রেফতার

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪১ পিএম

শেয়ার করুন:

জামালপুর আইনজীবী সমিতির সভাপতি আমান গ্রেফতার

জামালপুরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা ও আইনজীবী আমান উল্লাহ আকাশকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে জামালপুর শহরের আদালতে সামনের থেকে তাকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


আমান উল্লাহ আকাশ জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুর আদালতে সামনের সড়ক থেকে আমান উল্লাহ আকাশকে গ্রেপ্তার করা হয়।

তিনি বর্তমানে জামালপুর সদর থানার পুলিশের হেফাজতে আছেন।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল মো.আতিক বলেন, আমান উল্লাহ আকাশের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার একাধিক মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর