রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

বগুড়ায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

বগুড়ায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পাঁচ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে ও সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বগুড়া পৌর আওয়ামী লীগের ১৯নং ওয়ার্ডের সদস্য খামারকান্দি গ্রামের মেহেদী হাসান (৩৫), মাটিডালী এলাকার রিমন রহমান কাঞ্চন (২৫), শহর সেচ্ছা সেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিশাল শেখ (২৭), 

 ১২ নং ওয়ার্ড সেচ্ছসেবক লীগের সভাপতি দুলাল হোসেন (৫৫)। সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুন্নবী রাসেল(৪০)।

সদর থানার ওসি জানান, গত ৫ আগস্টের পর তাদের নামে একাধিক মামলা হয়। গ্রেফতারের পর সোমবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর