বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, লালমনিরহাট 
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম

শেয়ার করুন:

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী হাটখোলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইদ্রিস আলী (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। ইদ্রিস আলী মধ্য গড্ডিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয়রা জানায়, ইদ্রিস আলী নিজ বাড়ির বিদ্যুৎ লাইন থেকে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা থেকে মামুন নামে এক এসআইকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর