চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুন) সকাল ১১টায় উপজেলার তারালীয়-কাঁকৈরতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হওয়া গৃহবধূ সাথী আক্তার (৩০) মালীগাঁও গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
বিজ্ঞাপন
স্থানীয় তোফায়েল আহমদ জানান, সাথী আত্মীয় পারভেজের মোটরসাইকেলে করে স্থানীয় ওয়ারুক বাজারের ব্যাংক থেকে টাকা তুলতে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে তিনি সড়কে সিটকে পড়ে মারাত্মক জখম হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইব্রাহিম খলিল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রতিনিধি/এইচই

