রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢাকা মেইল সংবাদ প্রকাশের পর ইউএনও’র আর্থিক সহায়তা পেল মেহেরাজ

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

ঢাকা মেইল সংবাদ প্রকাশের পর ইউএনও’র আর্থিক সহায়তা পেল মেহেরাজ

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলে সংবাদ প্রকাশের পর শিশু মেহেরাজ (৬)-এর দু’পায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা শিশু মেহেরাজের কৃষক নানা নূর-আলমের হাতে ১০ হাজার টাকার একটি চেক তুলে দেন। চেক প্রদানকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফ হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে, (আজ) সকাল পৌনে ১১টার দিকে ‘শিশু মেহেরাজের দুই পা থেঁতলে গেছে, চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন’ শিরোনামে ঢাকা মেইলে সংবাদ প্রকাশ হলে বিষয়টি দৃষ্টিগোচর হন ইউএনও জামসেদ আলম রানা।

শিশু মেহেরাজ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (৬নং ওয়ার্ড) পশ্চিম চরমনসা গ্রামের মসজিদ বাড়ির ইটভাটার শ্রমিক সোলাইমানের ছোট ছেলে।

চলতি মাসের ৫ জানুয়ারি (রোববার) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের ছটকির সাঁকো (বাজার) নামক স্থানে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে বাসের চাক্কার নিচে তার দুই পা থেঁতলে যায়। বর্তমানে লক্ষ্মীপুরের একটি বেসরকারি হাসপাতালে প্রফেসর ডা. এম. ইসহাক ভূঁইয়ার তত্ত্বাবধানে বাড়িতে রেখে শিশু মেহেরাজের চিকিৎসা করা হচ্ছে।

প্রতিনিধি/একেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর