শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

মৌমাছির কামড়ে মারা গেল যুবক

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪২ এএম

শেয়ার করুন:

মৌমাছির কামড়ে মারা গেল যুবক

ফরিদপুরের মধুখালীতে মৌমাছির কামড়ে শুশান্ত কুমার সাহা (৩৮) নামে এক যুবক মা্রা গেছেন। 

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন: শিয়ালের কামড়ে দুই ভাই আহত 

নিহত শুশান্ত কুমার সাহা পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকায় পরিমল কুমার সাহার ছেলে।

এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর দু’জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সাতছড়ি জাতীয় উদ্যানে বিরল বন্য ভালুক

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পশ্চিম গাড়াখোলা এলাকায় একটি তেঁতুলগাছে মৌমাছির চাকে আক্রমণ করে পাখি। এ সময় মৌমাছির দল পথচারীদের কামড়ে দেয়। এর মধ্যে শান্ত দাস (২৫) ও মহাশিন শেখকে (১৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মৌমাছির কামড়ে শুশান্ত কুমার সাহা মারা যান।

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আএমও) ডা. কবির সরদার বলেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয় শুশান্ত সাহার। তার শরীরে অন্তত ২০-৩০টি কামড়ের চিহ্ন দেখা যায়। তিনি মৌমাছির কামড়েই মারা গেছেন।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর