শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি, নোয়াখালী 
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৫, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার 

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের চার দিন পর সাবেক এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর এলাকার গৌতম লৌদের বাড়ির পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।  


বিজ্ঞাপন


নিহত আবুবক্কর ছিদ্দিক ওরফে ছিদ্দিক উল্যাহ মাস্টার (৮০) উপজেলার চাটখিল পৌরসভার ১নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত মুন্সি আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় আলীয়া মাদরাসার সাবেক শিক্ষক ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ছিদ্দিক মাস্টার গত শুক্রবার ১৭ জানুয়ারি সন্ধ্যার দিকে আধা কেজি করলা কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে চাটখিল বাজারে আসেন। করলা কেনার পর সন্ধ্যায় তিনি আর বাসায় ফেরেননি। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজা শুরু করেন।  না পেয়ে গত ১৯ জানুয়ারি বিকেলে পরিবারের সদস্যরা চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার দুপুরের দিকে চাটখিল পৌরসভার সুন্দরপুর এলাকার গৌতম লৌদের বাড়ির পুকুরে স্থানীয় কিছু মানুষ জাল দিয়ে মাছ ধরতে যায়। তখন তারা ছিদ্দিক মাস্টারের মরদেহ পুকুরে ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।  

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, নিহতের বাম চোখের ওপরে ও গলায় কিছু আঘাতের চিহ্ন রয়েছে।  তবে কীসের আঘাত এই বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।    

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর