বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুরের খাজুরা এলাকায় নিয়ামুল এন্টারপ্রাইজ অ্যান্ড কটন রিফাইন মিলস্ নামে একটি তুলার কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মালিকপক্ষ দাবি করছে।
রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এই আগুন লাগে।
বিজ্ঞাপন
কারখানার মালিক রফিকুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ৭টার দিকে এই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার ভেতর চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে খুলনা, বাগেরহাট ও ফকিরহাট ফায়ার সার্ভিসের ৬ ইউনিট, খুলনার নৌবাহিনীর একটি দল এবং স্থানীয়রা প্রায় দু’ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
তবে আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানার মালিক রফিকুল ইসলাম ।
ফায়ার সার্ভিসের খুলনা অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আবু বক্কার জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বিদ্যুতের শর্ট সার্কিটে কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটি সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৭০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে এ কর্মকর্তা জানান।
প্রতিনিধি/ এমইউ

