শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ঢাকা

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম

শেয়ার করুন:

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া এলাকা থেকে ২৫ কেজি হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। 

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে জোংড়া টহল ক্যাম্পের পিছনের বনের গহীনে অভিযান চালিয়ে বনপ্রহরীরা ওই মাংস উদ্ধার করেন।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোংড়া টহল ক্যাম্পের পিছনের বনের গহীনে অভিযান চালায় বনপ্রহরীরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা দ্রুত বনের গহীনে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেন বনপ্রহরীরা। হরিণের মাংসের সঙ্গে রয়েছে মাথা, পা ও চামড়া। এছাড়াও জব্দ করা হয় প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যের হরিণ শিকারে ব্যবহৃত ফাঁদ (সুতা/দড়ি)। 

বন কর্মকর্তা দীপন চন্দ্র দাস আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও বন আইনে মামলা দায়ের করা হয়েছে। চোরাশিকারিদের শনাক্তে ও আটকে অভিযান চালানো হচ্ছে বলেও জানান এ কর্মকর্তা। 

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর