বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ১০:৪৭ এএম

শেয়ার করুন:

জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরের শিবচর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বাইড্ডা গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এ ঘটনায় আহতরা হলেন - একই গ্রামের জলিল মোড়ল (৪৫), সুমি আক্তার (৪৯), শারু বিবি (৬০), মোতালেব হাওলাদার (৪৫) ও কোহিনুর বেগম (৩৫)। বাকিদের নাম পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে উপজেলার বাইড্ডা গ্রামের মোতালেব হাওলাদারের সঙ্গে প্রতিবেশী জলিল মোড়লের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর