মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ঢাকা

পাসপোর্ট অফিসের কর্মকর্তা ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে আটক

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

পাসপোর্ট অফিসের কর্মকর্তা ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে আটক

ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘুষ গ্রহণের অভিযোগে আটক করেছে।

দুদকের কর্মকর্তারা জানান, মিরানা মাহজাবিন সরকার নামের এক সৌদি প্রবাসী তার পাসপোর্টের সমস্যা সমাধানের জন্য দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে যোগাযোগ করছিলেন। অভিযোগ পাওয়ার পর, ফারুক আহমেদ তার কাছ থেকে পাসপোর্ট সংশোধন করার জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

ভুক্তভোগী মিরানা মাহজাবিন সরকারের অভিযোগের ভিত্তিতে দুদক ফাঁদ মামলা পরিচালনা করে। প্রথম কিস্তিতে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় তাকে আটক করা হয়।

দুদক কর্মকর্তারা বলেন, ‘আমরা অভিযোগের পর পাসপোর্ট অফিসে অভিযানে গিয়ে প্রথমে ২০ হাজার টাকা ইনভেন্টরি করি, এবং সেই টাকা গ্রহণের সময় ফারুক আহমেদকে হাতেনাতে ধরি।’

ফারুক আহমেদকে আটক করার পর তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে একটি মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, অভিযানের পর প্রমাণ পাওয়া গেছে যে, তিনি ঘুষ গ্রহণ করেছেন।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর