মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ঢাকা

আওয়ামী লীগ নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিলেন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

আওয়ামী লীগ নেতা দল থেকে পদত্যাগের ঘোষণা দিলেন

ঝালকাঠি সদর উপজেলায় এক আওয়ামী লীগ নেতা আজ (১৩ জানুয়ারি) দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি রাতে শহরের মহিলা কলেজ রোডে একটি বাসায় এই ঘোষণা দেন।

পদত্যাগকারী আওয়ামী লীগ নেতা উজ্জ্বল খান কেওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


বিজ্ঞাপন


উজ্জ্বল খান বলেছেন, ‘আমি তিনবারের ইউপি সদস্য। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় তাদের সাথে মিলেমিশে কাজ করতে হয়েছে। একপর্যায়ে আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে মৌখিকভাবে ঘোষণা করা হয়, কিন্তু আমার নাম কোনো কাগজপত্রে ছিল না। আজ থেকে আমি আওয়ামী লীগের কোনো কাজ বা পদে যুক্ত থাকব না।’

তিনি আরও বলেন, ‘আমার পরিবারে স্ত্রী, ছেলে, মেয়ে ও মা রয়েছেন। আমি আগামীতে দলীয় কোনো কমান্ডারের সঙ্গে জড়িত থাকব না। আমি শুধু আমার এলাকার জনগণের সেবা করতে চাই।’

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর