সোমবার, ৮ জুন, ২০২৬, ঢাকা

বান্দরবানে নারী গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি, বান্দরবান
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

বান্দরবানে নারী গুলিবিদ্ধ

বান্দরবান জেলা রোয়াংছড়ি উপজেলা তারাছা ইউনিয়নে উমে প্রু মারমা নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় তারাছা ইউনিয়নের ক্ষেমাগ্রী পাড়ায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


গুলিবিদ্ধ নারী উমে প্রু মারমা রুমেল তঞ্চঙ্গ্যার স্ত্রী।

রুমেল তঞ্চঙ্গ্যা থানচি উপজেলায় জিপ গাড়ির চালক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উমে প্রু মারমা বান্দরবান পৌর এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। কয়েকদিন আগে বাবার বাড়ি রোয়াংছড়ি -রুমা উপজেলার সীমান্ত এলাকা তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ক্ষেমাগ্রী পাড়ায় বেড়াতে যান। আজ সকালে জুমের কাজে যাওয়ার সময় হঠাৎ গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন

লাকড়ি বোঝাই ট্রাক্টর চাপায় চটপটি বিক্রেতা নিহত

তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা স্থানীয়দের বরাতে জানান, তিনি সকাল সাড়ে ৭টায় শুনেছেন ৮ নম্বর ওয়ার্ড ক্ষেমাগ্রী পাড়ায় এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ নারীকে  বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে। হয়ত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হতে পারে। কে বা কারা গুলি করেছে এলাকাবাসী নিশ্চিত নয় বলে জানান তিনি।

রোয়াংছড়ি থানার উপপরিদর্শক (এসআই) শুভ্র মুকুল চৌধুরী স্থানীয়দের বরাতে নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, একজন নারী  গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর