দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান (৪০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন।
রোববার (১২ জানুয়ারি) সকালে উপজেলার ভেলাইন ভান্ডারি বাজার এলাকায় মহাসড়কের ওপর এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মিজানুর রহমান (৪০) উপজেলার কুলানন্দপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিজানুর রহমান টমেটো নিয়ে রাণীগঞ্জ বাজারে বিক্রি করার জন্য যাচ্ছিলেন। তিনিসহ কয়েক জনের ভ্যানটি বুলাকীপুর ইউনিয়নের ভান্ডারি বাজারে পৌঁছালে দিনাজপুরগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভ্যান থেকে মিজানুর রহমান ছিটকে রাস্তায় পড়ে যায়। সেমময় স্থানীয়রা গুরুতর আহত মিজানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস




