শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

মেঘনার পশ্চিম চরাঞ্চলের দরিদ্ররা পেলেন শীতবস্ত্র

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

মেঘনার পশ্চিম চরাঞ্চলের দরিদ্ররা পেলেন শীতবস্ত্র

সারাদেশে শৈত্যপ্রবাহের কারণে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। তারই প্রভাবে চাঁদপুরে সাধারণ নিম্ন আয়ের মানুষ শীতে জবুথবু হয়ে পড়েছে।

অবহেলিত চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিমে চরাঞ্চলের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে শীতবস্ত্র নিয়ে হাজির হলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।


বিজ্ঞাপন


শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের জহিরাবাদ ইউনিয়নের চরউমেদ এলাকার প্রতিটি পরিবারের হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এছাড়াও ডিসি নদীতে মাছ আহরণ করা জেলেদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করেন।

thumbnail_1000092978

বিতরণকালে জেলা প্রশাসক বলেন, জেলে ভাই যারা আছেন তারাতো নদীতে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। আমরা সবাই জানি অর্থনৈতিকভাবে তারা একটু গরিব ও অসচ্ছল। তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত বলে মনে করি।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করল জয়পুরহাট ফাউন্ডেশন

তিনি বলেন, সারাবছরই আমাদের বিভিন্নধরণের কর্মসূচি আছে। শহরের বিভিন্ন সামাজিক সংগঠনসহ বেসরকারি ব্যক্তিরা গরিবদের পাশে শীতবস্ত্র নিয়ে যায়। কিন্তু গ্রাম বা চরাঞ্চলে যারা থাকেন তারা অনেকটাই বিচ্ছিন্ন। পদ্মা-মেঘনা নদীর মাঝখানের একটা চর। যেখানে স্পিডবোটে আসতেও আধাঘণ্টার বেশি সময় লেগেছে। এখানে ওনাদেরকে কম্বল দিতেও তেমন কেউ আসেন না। তারা সবসময়ই বঞ্চিত ও অবহেলিত থাকে। আমরা মনে করেছি এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত।

thumbnail_1000092980

চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান খান, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকসহ সরকারি কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ শেষে জেলেদের মাঝেও মা ইলিশ ও জাটকা রক্ষা সংক্রান্ত লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসকসহ কর্মকর্তারা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর