সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

পিটিয়ে হত্যার ঘটনায় বাবাসহ ২ ছেলে গ্রেফতার 

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ১১:১৬ এএম

শেয়ার করুন:

পিটিয়ে হত্যার ঘটনায় বাবাসহ ২ ছেলে গ্রেফতার 

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নাসির উদ্দিন (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় বাবাসহ দুই ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নারায়ণগঞ্জে গণপিটুনিতে ৩৫ দিনে ৪ জন নিহত 

এর আগে বৃহস্পতিবার বিকেলে ঢাকার ধামরাই থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন - ফুলবাড়িয়া থানাধীন উত্তর আন্ধারিয়াপাড়া গ্রামের মৃত নছিম উদ্দিনের ছেলে রুহুল আমিন (৫৫), রুহুল আমিনের দুই ছেলে মুরাদ হোসেন (২৪) ও মুছা মিয়া (৩৫)।

নিহত নাসির উদ্দিন একই গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হবিগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ

র‌্যাব জানায়, নাসির উদ্দিন ও রুহুল আমিনের মধ্যে দীর্ঘ দিন ধরে ছয় শতক জমি নিয়ে বিরোধ চলছিল। গত বছরের ২৮ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে এলাকার গণ্যমান্য লোকজন মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে সালিশে বসে। সালিশের একপর্যায়ে নাসির উদ্দিনকে বকাবকি করে রুহুল আমিন এবং তার ছেলে মুরাদ ও মুছাসহ কয়েকজন। এরপর তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। তখন রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান নাসির উদ্দিন।

পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৯ ডিসেম্বর নিহতের স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন।

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে আমরা ছায়া তদন্ত শুরু করি। হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর