রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

জয়পুরহাটে লুট হওয়া রাইফেলের গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

জয়পুরহাটে লুট হওয়া রাইফেলের গুলি উদ্ধার

আ.লীগ সরকার পতনের দিন গত ৫ আগস্ট জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‌্যাব। জয়পুরহাট পৌর শহরের ঝাউবাড়ি এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ৫ আগস্ট জয়পুরহাট থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ পৌরসভার খঞ্জনপুর ঝাউবাড়ি এলাকায় লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদ আসে র‌্যাবের কাছে। এরপর শুক্রবার ভোররাতে সেখানে অভিযান পরিচালনা করে ৭.৬২ মি.মি রাইফেলের ১২ রাউন্ড তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কে বা কারা এই গুলি লুকিয়ে রেখেছিল তাদের সনাক্তপূর্বক গ্রেফতার করতে ও লুট হওয়া অন্যান্য অস্ত্র ও গোলা বারুদ উদ্ধারে র‌্যাব চেষ্টা চালাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর