শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

ড. ইউনূস বিশ্ব বরেণ্য নোবেল জয়ী, তাকে বিতর্কিত করবেন না: আযম খান

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

ড. ইউনূস বিশ্ব বরেণ্য নোবেল জয়ী, তাকে বিতর্কিত করবেন না: আযম খান

বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, আমি বলতে চাই, সরকারের ভেতরে এবং সরকারের বাইরে কিছু সংখ্যক লোক ষড়যন্ত্র করছে। প্রফেসর ইউনূস বিশ্ব বরেণ্য নোবেল বিজয়ী, তাকে বিতর্কিত করবেন না। তাঁর কাজ জাতিকে ঐক্যবদ্ধ করা। তার ডাকে আমরা সকল জাতি আজকে ঐক্যবদ্ধ। এই সরকারের ভেতরে ও বাইরের কিছু লোক নির্বাচন প্রলম্বিত করার নামে আমাদের ওই নোবেল জয়ী বিতর্কিত করার পাঁয়তারা করছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের বাসাইল পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে উপজেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, আপনারা কেউ কেউ রাজনৈতিক দল গঠন করতে চান, তাদের স্বাগতম। গণতন্ত্রে রাজনৈতিক দল আছে। রাজনৈতিক দল নতুন নতুন আসতে কোনো বাঁধা নেই, বরং স্বাগত জানাই। কিন্তু আপনাদের রাজনৈতিক দল হবে। তারপর কয়েক বছরে ওটা দাঁড়াবে। তারপর নির্বাচন, এই সমস্ত চটকদার কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। জনগণ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আগে জাতীয় সংসদ নির্বাচন চাই। কোনো স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে না। প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে এ বছরেই নির্বাচনের আয়োজন করুন। 

তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে, মেধাবীদের। মেধা ছাড়া বাংলাদেশকে নেতৃত্ব দেয়া যাবে না। তোমরা খেলাপড়া করে মেধার ভিত্তিতে যোগ্যতা অর্জন করবে, আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দেবার জন্য। তাই প্রত্যেকে ভালোভাবে পড়াশোনা করবে। প্রত্যেকটা স্কুলকলেজের মেধাবী শিক্ষার্থীদের কাছে যেতে হবে। তাদের অনুরোধ করতে হবে, তাদের ছাত্রদলে ভর্তি করবে হবে।

বাসাইল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, জেলা মহিলা দলের সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর