বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:২০ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

পলাশবাড়ী উপজেলায় একটি পুকুরের পানিতে ডুবে মাহাফুজ মিয়া নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) সকালের দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাজীপুরে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নিহত মাহফুজ মিয়া ডাকেরপাড়া গ্রামের আব্দুল মাজেদ মিয়ার ছেলে।

স্বজনরা জানান, আজ সকালের দিকে মাহফুজ মিয়া বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় সে। খোঁজাখুঁজির পর শিশুটিকে পানিতে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কালীগঞ্জে পুকুরে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ১ 


বিজ্ঞাপন


এ ঘটনার সত্যতা স্বীকার করে বেতকাপা ইউনিয়ন পরিষদের সদস্য আল আমিন মিয়া বলেন, মাহফুজ মিয়া নামের এক শিশু পানিতে পড়ে মারা গেছে। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা উচিত।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর