রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

জামালপুরে ট্রেনের ধাক্কায় দু’ভাগ হলো ট্রাক, আহত ৩

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

জামালপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল সার বোঝাই ট্রাক, আহত ৩

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের সঙ্গে ধাক্কায় সার বোঝাই ট্রাক দুমড়ে-মুচড়ে দুই ভাগ হয়েছে গেছে। এতে ট্রেন চালকসহ অন্তত তিনজন আহত হয়েছেন৷

বুধবার (৮ জানুয়ারি) ভোরে সরাষাবাড়ির তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এ ঘটনা ঘটে৷


বিজ্ঞাপন


thumbnail_1000149788

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, তারাকান্দি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনটির সঙ্গে ভোর ৫টার দিকে তালুাদার বাড়ি রেল ক্রসিংয়ে সার বোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। পরে ট্রেনটি প্রায় ২০০ মিটার দূরে ট্রাকটিকে টেনে নিয়ে যায়। এতে ট্রাক দুই টুকরো হয়ে পাশের খাদে পড়ে যায়। আর ট্রেনের সামনে চালকের অংশ ভেঙে যায়৷ এ ঘটনায় ট্রাক ও ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছেন৷

আরও পড়ুন

গ্যাস লিকেজ থেকে আগুন: নিমিষেই কলোনির ৪০ ঘর পুড়ে ছাই

জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম বলেন, ট্রাকটিকে সরিয়ে জামালপুর-তারাকান্দি রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন৷ তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর