বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

কেরানীগঞ্জে নকল ওষুধের কারখানায় অভিযান

উপজেলা প্রতিনিধি, ঢাকা (কেরানীগঞ্জ)
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫ এএম

শেয়ার করুন:

কেরানীগঞ্জে নকল ওষুধের কারখানায় অভিযান

ঢাকার কেরানীগঞ্জে একটি নকল ওষুধ তৈরির কারখানায় ও দোকানে অভিযান চালিয়ে কারখানা মালিক ফারহান আল মাহমুদকে দেড় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানাসহ ভেজাল ওষুধ তৈরির সরঞ্জাম ও প্রচুর পরিমাণ নকল ওষুধ জব্দ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে কোটি টাকার সরকারি জমি উদ্ধার

এর আগে সোমবার (৬ জানুয়ারি) রাতে গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর ও করেরগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। এ সময় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা ভূমি অফিস, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল, দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন।

এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন ধরে ভাড়া বাড়িতে ভেজাল ওষুধ তৈরি করে আসছিলেন ফারহান আল মাহমুদ। দেশি-বিদেশি কম্পানির নাম নকল করে এসব ওষুধ স্থানীয় দোকানসহ সারাদেশে সরবরাহ করা হতো। সহজ-সরল খামারিরা এসব ওষুধ কোরবানির গবাদি পশুর জন্য ব্যবহার করতেন। কারখানার বিষয়টি জানাজানি হলে কারখানার অবস্থান পরিবর্তন করে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করতেন তিনি।

আরও পড়ুন: নলছিটির নতুন সহকারী কমিশনার নুসরাত জাহান

তার ভেজাল ওষুধ ব্যবহার করে গরুর বাছুর মারা যাওয়াসহ গবাদিপশুর নানান সমস্যা সৃষ্টি হয়েছে।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল, দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের কার্যক্রম পশুসম্পদ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। অভিযানের পরিপ্রেক্ষিতে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ৪ ধারায় কারখানা মালিক ফারহান আল মাহমুদকে দেড় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ ভেজাল ওষুধ তৈরির সরঞ্জাম এবং প্রচুর পরিমাণ নকল ওষুধ জব্দ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। তিনি আরও বলেন, অবৈধ ওষুধ তৈরি কারখানার বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর