বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্যালিকা পলাতক

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৫, ১০:১৭ পিএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্যালিকা পলাতক

গোপালগঞ্জে একটি ঘর থেকে শুকুর শেখ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্ত্রী, শ্যালিকা, ভায়রাভাই পলাতক রয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকার সামিউল মেম্বারের বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


নিহত শুকুর শেখ গোপালগঞ্জ সদর উপজেলার রায়পাশা এলাকার নাছির শেখের ছেলে। তিনি দীর্ঘদিন স্ত্রীসহ ওই বাড়িতে ভাড়া থাকতেন। এছাড়াও পাশের রুমে ভাড়া থাকতেন নিহত শুকুরের শালী ও ভায়রা (শ্যালিকার স্বামী)। ঘটনার পর থেকে সবাই পলাতক রয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই ঘর থেকে শুকুর শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, খবর নিয়ে জানতে পেরেছি ওই ঘরের পাশের রুমে নিহতের শালি ও ভায়রাভাই ভাড়া থাকতেন। এঘটনার পর থেকে স্ত্রী, শালী ও ভায়রাভাই পলাতক রয়েছে। তার মৃত্যুর রহস্য জানতে তদন্ত করছে পুলিশ।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর