শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৯ পিএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
পঞ্চগড়ে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি ৬৬ জন শিশুর বেশিরভাগই শীতজনিত রোগে আক্রান্ত।

রোববার (৫ জানুয়ারি) ভোরে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় মোস্তাকিম নামে এক ৯ মাসের শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি সর্দি, জ্বর, কাশি ও ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছিল।


বিজ্ঞাপন


শিশু মোস্তাকিম পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের রংপুরিয়াবস্তির আব্দুল লতিফের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটির মা বাবলি আক্তার কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। তার স্বামী অন্যত্র বিয়ে করলে বাবলির স্থান হয় বাবার বাড়ির এলাকা পঞ্চগড় সদর উপজেলার মাগুরা প্রধানপাড়া স্কুলের মাঠে। সেখানে একটি ঝুপড়ি ঘর তুলে সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাতেন তিনি। প্রচণ্ড শীতে গত শুক্রবার (৩ জানুয়ারি) তার ছেলে সর্দি, জ্বর, কাশি ও ডায়েরিয়ায় আক্রান্ত হলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাতে শিশুটি মারা যায়।

আরও জানা যায়, শিশুটি বাড়িতে নিয়ে দাফন করার জন্য পয়সা ছিল না। হাসপাতালের অন্যান্য রোগীর স্বজন ও স্থানীয়রা টাকা তুলে শিশুটিকে বাড়িতে নিয়ে দাফন করার ব্যবস্থা করেন।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ার হোসেন বলেন, শিশুটি শুধু ডায়েরিয়ায় নয়, শীতজনিত সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর