শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দর্শনায় ‘সুন্দরবন’ ও ‘চিত্রা’ ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:০০ পিএম

শেয়ার করুন:

দর্শনায় `সুন্দরবন' ও `চিত্রা' ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন
দর্শনায় `সুন্দরবন' ও `চিত্রা' ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গার দর্শনায় খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে অবরোধ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। 

রোববার (৫ জানুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত দর্শনা হল্ট স্টেশনে এ কর্মসূচি পালিত হয়।

দুপুরে ডাউন সুন্দরবন এক্সপ্রেস এবং বিকেলে চিত্রা এক্সপ্রেস ট্রেন আটকে রাখা হয়। পরে ঊর্ধ্বতন রেল কর্মকর্তাদের আশ্বাসে ট্রেন দুটি যথাক্রমে খুলনা ও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে রেললাইনের দুই পাশে এবং প্ল্যাটফর্মে অবস্থান নেন। তারা দর্শনা ও জীবননগরের সাধারণ মানুষের সুবিধার্থে অবিলম্বে এই দুই ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী আকমত আলী, দর্শনা প্রেসক্লাব সভাপতি ইকরামুল হক পিপুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিফাত রহমান ও এএইচ অনিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ মহল, সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর এবং সেনাবাহিনীর একটি দল।

স্থানীয়রা দাবি করেন, দর্শনা ও জীবননগরের মানুষের দীর্ঘদিনের দাবির প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তাদের মতে, যাত্রাবিরতির মাধ্যমে এই এলাকার মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত হবে।

প্রতিনিধি/একেবি

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর