মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৫, ০১:৫৪ পিএম

শেয়ার করুন:

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ নেতা গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে মিছিল করায় ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৫ জানুয়ারি) সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- টাঙ্গাইল সদর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি আশিক হাসান মুন্না ও যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত।

জানা গেছে, গত শনিবার ভোরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক ওরফে তানজিলের নেতৃত্বে ১৫-২০ নেতাকর্মী ঝটিকা মিছিল করে।

পরে টাঙ্গাইল পৌর শহরের মেইন রোডে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শেখ মুজিবুর রহমানে ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে তারা পালিয়ে যান। পরে রাতে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।


বিজ্ঞাপন


আরও পড়ুন

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে তুলে নিয়ে গুলি, গ্রেফতার ১

স্থানীয়রা জানান, শনিবার সকাল ৭টার দিকে নিরালা মোড় এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের করা হয়। পরে তারা মিছিল নিয়ে আওয়ামী লীগের অফিসের দিকে যায়। পরে সেখানে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে চলে যায়। মীর ওয়াছেদুল হকসহ মিছিলে অংশ নেওয়া অনেকে নিষিদ্ধ ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর তারা আত্মগোপনে আছেন।

আরও পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের সমন্বয়ক আল আমিন বলেন, ছাত্রলীগ সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত। সেই দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সন্ত্রাসী ছাত্রলীগ কখনও কোনো কর্মকাণ্ড করতে পারবে না। এ বিষয় সরকারের কঠোর নজরদারি রাখা উচিত। সরকারের উচিত এ নিষিদ্ধ দলের সন্ত্রাসীরা যে যেখানেই লুকিয়ে থাকুক তাদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করা উচিত। তা না হলে এর দায়ভার সরকারকে নিতে হবে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ বলেন, পুলিশের বিশেষ অভিযানে গভীর রাতে পৌর এলাকা থেকে ছাত্রলীগের ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের দু’জনের নামে মামলা রয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর