বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ঢাকা

ফরিদপুরে পেঁয়াজের জমিতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৫, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে পেঁয়াজের জমিতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার 

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের পাঁচ দিন পর পেঁয়াজের জমিতে পুঁতে রাখা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামে থেকে এ লাশ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বিমানে ওঠার আগেই গ্রেফতার ছাত্রলীগ নেতা

নিহত ব্যক্তির নাম কামাল মৃধা (৪২)। তিনি গত ৩০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। কামাল ভোজেরডাঙ্গী গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে। তিনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ৩০ ডিসেম্বর বিকেলে বাজারে চা খেতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে হন কামাল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। এরই মধ্যে শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন কৃষক ভোজেরডাঙ্গী মাঠে একটি গ্রামীণ মেঠোপথে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। ওই রক্তের দাগ ধরে পাশের একটি পেঁয়াজের জমিতে গিয়ে মাটি খোঁড়া দেখে তাদের সন্দেহ হয়।

আরও পড়ুন: গণপিটুনিতে ডাকাত নিহত


বিজ্ঞাপন


পরে ওই মাটি সরিয়ে মরদেহের একটি হাত দেখেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

রোববার (৫ জানুয়ারি) সকালে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান সাকিল বলেন, ফসলি জমির মাটিতে পোঁতা অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলাকাটা ছিল।

ধারণা করা হচ্ছে যে হত্যার পর মাটিতে পুঁতে রাখা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর