রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ, অপহরণের পর মুক্তিপণ দাবি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৫, ১০:০১ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ, অপহরণের পর মুক্তিপণ দাবি
ঢাকা মেইলের প্রতীকী ছবি

নতুন বছরের প্রথম দিন, গতকাল বুধবার, হবিগঞ্জ শহর থেকে শায়েস্তাগঞ্জ উপজেলা সদরের উদ্দেশে রওনা দিয়েছিলেন সিটি ব্যাংকের কর্মকর্তা আবদুল জব্বার চৌধুরী (৩০)। তবে এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ তাঁর অপহরণের বিষয়টি নিশ্চিত হয়ে মুক্তিপণের জন্য পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছে।

অপহরণের খবর পেয়ে থানায় জিডি

শহরের ইনাতাবাদ এলাকায় বসবাসরত আবদুল জব্বার গতকাল সকাল ৯টার দিকে অফিসের উদ্দেশে বাসা থেকে বের হন এবং দুপুর ১টা পর্যন্ত অফিসে কাজ করেন। এরপর তিনি ব্যাংকের কাজে শায়েস্তাগঞ্জ উপজেলার উদ্দেশে যান, কিন্তু এরপর তাঁর মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। বিকেল ৪টার দিকে তার স্ত্রীর কাছে একটি খুদে বার্তা আসে, যেখানে জানানো হয় যে আবদুল জব্বারকে অপহরণ করা হয়েছে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পুলিশ ও র‍্যাবের তদন্ত শুরু

ঘটনা জানার পর, ব্যাংক কর্মকর্তার পরিবার হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ এবং র‍্যাব-৯ এর সদস্যরা ঘটনাটির তদন্ত শুরু করেছেন। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, পরিবার থেকে অপহরণের খবর পেয়ে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে, র‍্যাব-৯-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩-এর একজন কর্মকর্তা জানিয়েছেন, তারা এ বিষয়ে কাজ করছেন।

প্রতিনিধি/একেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর